Bangladesh Telegraph
সর্বশেষ: বহদ্দারহাটে চসিকের উচ্ছেদ অভিযান, ২ শতাধিক অবৈধ দোকান অপসারণ বিদ্যুৎ সংকটে আশার আলো কাপ্তাই: পুরোদমে সচল ৫টি ইউনিট, মিলছে ২২২ মেগাওয়াট যারা পাবেন না ফেমিলি কার্ড: সরকারি নীতিমালা ও নির্ধারিত শর্তাবলি ভালোবাসার দাম এবং দক্ষিণ কোরিয়ায় এক প্রবাসীর নিঃশব্দ কান্না পর্যটনকেন্দ্রে নিরাপত্তাহীনতা ও চাঁদাবাজির দৌরাত্ম্য: পারকি সমুদ্র সৈকতে পর্যটক হয়রানির চিত্র চট্টগ্রাম মেট্রোপলিটন মাস্টারপ্ল্যান: সিডিএর নতুন সীমানায় রাউজান চট্টগ্রামের জঙ্গল সলিমপুর: ‘রাজত্বের হাতবদল’ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির নতুন চ্যালেঞ্জ বুদ্ধের শিক্ষা ছিল—অলৌকিক শক্তির ওপর নয়, নিজের জ্ঞান ও কর্মের ওপর বিশ্বাস দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি: ডাঃ জোবায়দা রহমান চট্টগ্রাম পরিণত হলো আস্ত এক অস্ত্রের কারখানায়! মালয়েশিয়ায় ‘অপস সাসার’ অভিযানে ২৪৫ বাংলাদেশিসহ ৫২৮ অভিবাসী আটক চমেক হাসপাতালে ব্যতিক্রমী উদ্যোগ: ওয়ার্ডে বইবে ফুলের সুবাতাস, নেতৃত্বে কায়সার আলী চৌধুরী মায়ের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে ঘুষের দাবি, ১৭ বছরের শাহেদ বানালো ‘ঘুষ ডট সাইট’ ৭৫ কোটি টাকার ভবন নির্মাণে জালিয়াতি: জি কে শামীমের বিরুদ্ধে অভিযোগ গঠন নেপালে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে কে-পপ তারকা লি নো: ১০০ মিলিয়ন ওন অনুদান আলহাজ্ব জসিম উদ্দিন ফাউন্ডেশনের উপহার: চুয়েট পরিবহন বহরে নতুন বাস নেপালের বন্যায় অলৌকিকভাবে রক্ষা পেলেন তারা বিশ্বসেরা মার্তিনেজকে দলে টানলো চেলসি প্রকৃতির রোষাণলে নেপাল: প্লাবনের এই কাঁপন কি আছড়ে পড়বে বাংলাদেশেও? নভেম্বরে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ভোট
প্রতিবেদক - | শনিবার, ২০২৬ আগস্ট ২৯, ০২:৫৭ অপরাহ্ন
ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভাগমন ও মতবিনিময়
ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভাগমন ও মতবিনিময়

ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভাগমন ও মতবিনিময়

​নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে শুভাগমন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী, এমপি। এ উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান বিশিষ্ট নেতৃবৃন্দ।  

​সফরকালে মাননীয় মন্ত্রী দেশ ও জাতির কল্যাণ, বিশ্বশান্তি এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় আয়োজিত এক বিশেষ প্রার্থনায় অংশগ্রহণ করেন। পরে তাঁর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় পঞ্চশীল প্রদান করা হয়।  
​অনুষ্ঠানের পর মাননীয় মন্ত্রী বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের নেতৃবৃন্দের সাথে এক আকস্মিক মতবিনিময় সভায় মিলিত হন। 

সংঘের সভাপতি ভদন্ত ড. বুদ্ধপ্রিয় মহাথের ও মহাসচিব ড. সুমন কান্তি বড়ুয়ার পরিচালনায় এ সময় সম্মানিত ভিক্ষুসংঘ, উপাসক-উপাসিকা এবং জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের সদস্য সচিব ও যুবনেতা পার্থ বড়ুয়া (অপু)-সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  
​সভায় পাহাড়ি ও সমতলের বৌদ্ধ সম্প্রদায়ের সার্বিক কল্যাণ, ধর্মীয়-সামাজিক উন্নয়ন এবং পারস্পরিক সম্প্রীতি সুদৃঢ় করার বিষয়ে গঠনমূলক আলোচনা হয়। শেষান্তে মন্ত্রী মহোদয়ের সফল কর্মজীবন ও দীর্ঘায়ু কামনা করা হয়।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।